November 18, 2026

শিরোনাম
  • Home
  • অন্যান্য খবর
  • গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার হিসেবে দায়িত্ব নিলেন মো. আশিক সাঈদ

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার হিসেবে দায়িত্ব নিলেন মো. আশিক সাঈদ

Image

ডেস্ক রিপোর্টঃ

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) নতুন পুলিশ কমিশনার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন মো. আশিক সাঈদ, পিপিএম।

রোববার (৮ নভেম্বর, ২০২৬) গাজীপুর মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্সে আনুষ্ঠানিকভাবে তিনি এ দায়িত্ব গ্রহণ করেন। এ উপলক্ষে পুলিশের একটি সুসজ্জিত দল নবাগত পুলিশ কমিশনারকে গার্ড অব অনার প্রদান করে। পরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে তাঁকে স্বাগত জানানো হয়।

দায়িত্ব গ্রহণের পর নবাগত পুলিশ কমিশনার জিএমপির সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিত হন। এ সময় তিনি গাজীপুর মহানগর এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়ন এবং জনসেবামূলক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ তাহেরুল হক চৌহান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ বেলায়েত হোসেন, উপ-পুলিশ কমিশনারবৃন্দসহ গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Scroll to Top