November 18, 2026

শিরোনাম
  • Home
  • আন্তর্জাতিক
  • মরক্কোর গৌরবময় গ্রিন মার্চের ৫১তম বার্ষিকী সংবর্ধনায় মরক্কোর রাষ্ট্রদূতকে অভিনন্দন জানালেন ‘সাপ্তাহিক ঢাকা মিডিয়া’র সম্পাদক

মরক্কোর গৌরবময় গ্রিন মার্চের ৫১তম বার্ষিকী সংবর্ধনায় মরক্কোর রাষ্ট্রদূতকে অভিনন্দন জানালেন ‘সাপ্তাহিক ঢাকা মিডিয়া’র সম্পাদক

Image

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ

সোমবার (১৬ নভেম্বর, ২০২৬) সন্ধ্যায় মরক্কোর জাতীয় ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় গৌরবময় ‘গ্রিন মার্চ’-এর ৫১তম বার্ষিকী উপলক্ষে ঢাকায় বর্ণাঢ্য সংবর্ধনার আয়োজন করেছে বাংলাদেশে অবস্থিত মরক্কো দূতাবাস। অনুষ্ঠানে অংশগ্রহণ করে মরক্কোর রাষ্ট্রদূতকে অভিনন্দন জানালেন ‘জাতীয় সাপ্তাহিক ঢাকা মিডিয়া-এর সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ সজীবুল-আল-রাজীব।

বাংলাদেশে নিযুক্ত মরক্কোর রাষ্ট্রদূত লাল্লা বুতাইনা এল কেরদৌদি এল কৌলালি (Lalla Bouthaina El Kerdoudi El Koulali) অনুষ্ঠানে অতিথিদের স্বাগত জানান এবং মরক্কোর জাতীয় ঐক্য, সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা ও উন্নয়ন অগ্রযাত্রার ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরেন।

রাষ্ট্রদূত তাঁর বক্তব্যে বলেন, মরক্কোর আধুনিক ইতিহাসের তিনটি গুরুত্বপূর্ণ উপলক্ষ—ইউনিটি ডে-এর প্রথম বার্ষিকী, গৌরবময় গ্রিন মার্চের ৫১তম বার্ষিকী এবং মরক্কোর স্বাধীনতার ৭১তম বার্ষিকী—একসঙ্গে উদযাপন করতে পেরে তিনি আনন্দিত ও সম্মানিত। এসব ঐতিহাসিক দিবস মরক্কোর জাতীয় ঐক্য, সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা এবং অগ্রগতি ও সমৃদ্ধির প্রতি দেশটির অবিচল অঙ্গীকারের প্রতিফলন বলে উল্লেখ করেন তিনি।

বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে রাষ্ট্রদূত বলেন, মরক্কোর ভৌগোলিক অখণ্ডতার প্রশ্নে বাংলাদেশের গঠনমূলক অবস্থান এবং দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্ব ও অংশীদারত্বকে মরক্কো গভীরভাবে মূল্যায়ন করে। তিনি বাংলাদেশ ও মরক্কোর মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, যুক্তরাজ্য, স্পেন, সুইজারল্যান্ড, সুইডেন, জার্মানি, নেদারল্যান্ডসসহ বিভিন্ন ইউরোপীয় দেশের পাশাপাশি ব্রুনাই, জাপান, মালদ্বীপ, ফিলিপাইন, সিঙ্গাপুর ও দক্ষিণ কোরিয়াসহ এশিয়ার বিভিন্ন দেশের প্রতিনিধিদের উপস্থিতির কথা উল্লেখ করে রাষ্ট্রদূত তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানান।

অনুষ্ঠানের একপর্যায়ে রাষ্ট্রদূত ও আমন্ত্রিত অতিথিরা আনুষ্ঠানিকভাবে কেক কাটেন। এ সময় উপস্থিত অতিথিদের মধ্যে আন্তরিক শুভেচ্ছা ও সৌহার্দ্য বিনিময় হয়। মরক্কোর ঐতিহ্য, সংস্কৃতি ও জাতীয় পরিচিতির বিভিন্ন দিকও অনুষ্ঠানে তুলে ধরা হয়।

অনুষ্ঠানে কূটনৈতিক সম্প্রদায়ের সদস্য, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার, রাজনৈতিক ব্যক্তিত্ব, গণমাধ্যমকর্মীসহ বিশিষ্ট অতিথিরা অংশ নেন।

Scroll to Top