November 18, 2026

শিরোনাম
  • Home
  • অন্যান্য খবর
  • মহাখালীর সাততলা বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট

মহাখালীর সাততলা বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট

Image

ডেস্ক রিপোর্টঃ

রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে।

বুধবার (১৮ নভেম্বর ২০২৬) সকাল সাড়ে ৯টার দিকে মহাখালীর সাততলা বস্তিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পাওয়ার পরপরই আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে সংস্থাটির বিভিন্ন স্টেশনের কর্মীরা।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, তেজগাঁও ফায়ার স্টেশন থেকে তিনটি, বারিধারা ফায়ার স্টেশন থেকে দুটি এবং কুর্মিটোলা ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিটসহ মোট সাতটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে পাঠানো হয়েছে।

Scroll to Top