ডেস্ক রিপোর্টঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে কর্মরত ২৫ জন ইন্টার্ন। মঙ্গলবার (১৭ নভেম্বর, ২০২৬) জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে ইন্টার্নরা তাদের ইন্টার্নশিপ কর্মসূচির বিভিন্ন কার্যক্রম, অর্জিত বাস্তব অভিজ্ঞতা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। এ সময় তারা সমসাময়িক ডিজিটাল চ্যালেঞ্জ মোকাবিলা এবং প্রযুক্তিনির্ভর নিরাপত্তা সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তৈরি দুটি প্রকল্প প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করেন।
প্রকল্প দুটি হলো— ‘Combating Deepfake Hate Speech: Digital Preparedness in Bangladesh’ এবং ‘Cyber Security Awareness’।











