November 14, 2026

শিরোনাম
  • Home
  • আন্তর্জাতিক
  • ঢাকায় বাংলাদেশ ন্যাশনাল ডিফেন্স কলেজে উদযাপিত হলো জাম্বিয়া স্বাধীনতা দিবস

ঢাকায় বাংলাদেশ ন্যাশনাল ডিফেন্স কলেজে উদযাপিত হলো জাম্বিয়া স্বাধীনতা দিবস

Image

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ

বাংলাদেশের ন্যাশনাল ডিফেন্স কলেজে (এনডিসি) যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে জাম্বিয়া প্রজাতন্ত্রের স্বাধীনতা দিবস। মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) এ উপলক্ষে কলেজ প্রাঙ্গণে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ন্যাশনাল ডিফেন্স কোর্স-২০২৬-এ অংশগ্রহণকারী জাম্বিয়া প্রজাতন্ত্রের কোর্স সদস্য কর্নেল লুফওয়েন্ডো কাবুকাবু (Colonel Lufwendo Kabukabu) নিজ দেশের ইতিহাস, ঐতিহ্য ও পরিচিতি কোর্সের অন্যান্য সদস্যদের সামনে তুলে ধরেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট। তাঁর উপস্থিতিতে আয়োজিত এ উদযাপনের মধ্য দিয়ে জাম্বিয়ার স্বাধীনতা দিবসকে সম্মান জানানোর পাশাপাশি আন্তর্জাতিক সৌহার্দ্য ও পারস্পরিক সম্প্রীতির বার্তা তুলে ধরা হয়।

নিউজ ও ছবি সংগ্রহঃ এনডিসি।

Scroll to Top