November 5, 2026

শিরোনাম
  • Home
  • জাতীয়
  • জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Image

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ১০ টাকা মূল্যমানের স্মারক ডাকটিকিট, ১০ টাকা মূল্যমানের উদ্বোধনী খাম এবং ৫ টাকা মূল্যমানের ডেটা কার্ড অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (৪ নভেম্বর ২০২৬) সকালে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর নিজ কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি স্মারক ডাকটিকিট ও উদ্বোধনী খামে স্বাক্ষর করেন। পরে বিশেষ সিলমোহর ব্যবহার করে স্মারক ডাকটিকিট ও উদ্বোধনী খাম আনুষ্ঠানিকভাবে অবমুক্ত করেন তিনি।

বাংলাদেশ ডাক বিভাগের উদ্যোগে প্রকাশিত এ স্মারক ডাকটিকিট দেশের সব ডাকঘর থেকে বিক্রি করা হবে।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রকাশিত এ স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম ও ডেটা কার্ড দিবসটির ঐতিহাসিক তাৎপর্য স্মরণে বিশেষ স্মারক হিসেবে বিবেচিত হবে।

Scroll to Top