November 3, 2026

শিরোনাম
  • Home
  • আন্তর্জাতিক
  • ঢাকায় নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের বাসভবনে কৃষি খাতের ১০ সম্ভাবনাময় স্টার্টআপের গ্র্যাজুয়েশন উদ্‌যাপন করল অরেঞ্জ কর্নার্স

ঢাকায় নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের বাসভবনে কৃষি খাতের ১০ সম্ভাবনাময় স্টার্টআপের গ্র্যাজুয়েশন উদ্‌যাপন করল অরেঞ্জ কর্নার্স

Image

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ

অরেঞ্জ কর্নার্স বাংলাদেশ (Orange Corners Bangladesh)-এর সপ্তম ব্যাচের (Cohort 7) ১০টি উদ্যোক্তা প্রতিষ্ঠানের ছয় মাসব্যাপী ইনকিউবেশন কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে। গত ২ নভেম্বর ঢাকায় নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের বাসভবনে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্যোক্তাদের এই অর্জন উদ্‌যাপন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে অতিথিদের স্বাগত জানান বাংলাদেশে নেদারল্যান্ডস দূতাবাসের উপ-রাষ্ট্রদূত জান্না ভ্যান ডার লিন্ডেন (Janna van der Linden)। পরে উদ্বোধনী বক্তব্য দেন ওয়াইওয়াই ভেঞ্চার্সের (YY Ventures) ব্যবস্থাপনা পরিচালক শাজীব এম খায়রুল ইসলাম (Shazeeb M Khairul Islam)।

অনুষ্ঠানে উদ্যোক্তা, কর্মসূচির অংশীদার, সাবেক অংশগ্রহণকারী এবং দেশের উদ্যোক্তা উন্নয়ন ও ব্যবসায়িক ইকোসিস্টেমের গুরুত্বপূর্ণ অংশীজনরা অংশগ্রহণ করেন। ছয় মাসের ইনকিউবেশন যাত্রা সফলভাবে সম্পন্ন করায় ১০টি উদ্যোক্তা প্রতিষ্ঠানকে সনদ প্রদান করা হয়। পাশাপাশি নেটওয়ার্কিং ও মতবিনিময়ের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে।

গ্র্যাজুয়েশন সম্পন্ন করা ১০টি প্রতিষ্ঠান হলো— অ্যাগ্রিজেন (Agrizen), কৃষি মার্কেট (Krishi Market), একসাথে ফাউন্ডেশন (Ekshathe Foundation), ফার্মারকেয়ার (FarmerCare), ফলোজ (Foloj), ফোরাজি অ্যাগ্রো লাইভস্টক লিমিটেড (Forazi Agro Livestock Ltd.), হিলসবাজার (Hillsbazar), গোফার্মার (GoFarmer), এমএন কফি (MN Coffee) এবং জিরোগ্রোয়ার (ZeroGrower)।

উল্লেখ্য, অরেঞ্জ কর্নার্স বাংলাদেশের প্রথম কৃষিভিত্তিক উদ্যোক্তা ব্যাচ হিসেবে এই ১০টি প্রতিষ্ঠান গত ছয় মাসে তাদের ব্যবসায়িক জ্ঞান ও দক্ষতা উন্নয়ন, ব্যবসায়িক নেটওয়ার্ক সম্প্রসারণ এবং প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম আরও বড় পরিসরে পরিচালনার প্রস্তুতি গ্রহণ করেছে।

Scroll to Top