October 29, 2026

শিরোনাম
  • Home
  • আন্তর্জাতিক
  • চট্টগ্রাম চেম্বারে মার্কিন রাষ্ট্রদূত, দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে আলোচনা

চট্টগ্রাম চেম্বারে মার্কিন রাষ্ট্রদূত, দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে আলোচনা

Image

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিসিসিআই) নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত।

বুধবার (২৮ অক্টোবর ২০২৬) চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি পরিদর্শনে গেলে রাষ্ট্রদূতকে স্বাগত জানান চেম্বারের প্রতিনিধিরা।

এ সময় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার, পারস্পরিক বিনিয়োগের নতুন সম্ভাবনা অনুসন্ধান এবং দুই দেশের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর মধ্যে সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণের বিষয়ে মতবিনিময়ের সুযোগ সৃষ্টি হয়।

চট্টগ্রাম চেম্বারের পক্ষ থেকে জানানো হয়, রাষ্ট্রদূতের এই সফর দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক উন্নয়ন এবং ব্যবসায়িক যোগাযোগ বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। পারস্পরিক স্বার্থ ও অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে ভবিষ্যতেও ধারাবাহিক সংলাপ ও সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করে সংগঠনটি।

বাংলাদেশের অন্যতম প্রধান বাণিজ্যিক কেন্দ্র চট্টগ্রাম দেশের আমদানি-রপ্তানি, শিল্পায়ন ও বিনিয়োগ কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বৃদ্ধি দেশের ব্যবসা-বাণিজ্যের নতুন সম্ভাবনা উন্মোচনে সহায়ক হতে পারে।

Scroll to Top