ডিপ্লোম্যাটিক ডেস্কঃ
সৌদি আরবে নিহত এক প্রবাসী বাংলাদেশির পরিবারের সদস্যরা সোমবার (১৯ অক্টোবর, ২০২৬) পররাষ্ট্র প্রতিমন্ত্রী মিজ শামা ওবায়েদ ইসলাম, এমপি-এর সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন। ২০২৩ সালে মৃত্যুবরণকারী প্রবাসী বাংলাদেশির নাম নুরুল হক।
সৌদি আরব থেকে ক্ষতিপূরণ আদায়ে সহযোগিতা করায় নিহতের পরিবারের সদস্যরা পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও মন্ত্রণালয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় প্রতিমন্ত্রী তাঁদের নিরাপত্তাসহ সার্বিক বিষয়ে খোঁজখবর নেন।
উল্লেখ্য, ২০২৩ সালে সৌদি আরবে নিহত ওই প্রবাসী বাংলাদেশির পরিবারের জন্য ক্ষতিপূরণ আদায়ে পররাষ্ট্র মন্ত্রণালয় সহযোগিতা করে। এর ধারাবাহিকতায় পরিবারটি গত সপ্তাহে ক্ষতিপূরণের অর্থ গ্রহণ করে।











