October 17, 2026

শিরোনাম
  • Home
  • অন্যান্য খবর
  • কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট

কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট

Image

গাজীপুর প্রতিনিধিঃ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের একটি স্থাপনায় আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট।

শনিবার (১৭ অক্টোবর) বিকেলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং হতাহতের বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

এ ঘটনায় বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে। বিস্তারিত আসছে…

Scroll to Top