ডেস্ক রিপোর্টঃ
রংপুর মেট্রোপলিটন পুলিশে উপপরিদর্শক (এসআই-নিরস্ত্র) মোঃ মাহবুবুর রহমান ইন্সপেক্টর (নিরস্ত্র) পদে পদোন্নতি পেয়েছেন। পদোন্নতি উপলক্ষে মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬) রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ে তাঁকে র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন পুলিশ কমিশনার মুঃ মাহবুবুর রশীদ, পিপিএম-সেবা এবং অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) নরেশ চাকমা।
পুলিশ হেডকোয়ার্টার্সের ১১ অক্টোবর ২০২৬ তারিখের এক স্মারকের পরিপ্রেক্ষিতে তাঁকে এ পদোন্নতি দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) তোফায়েল আহমেদ এবং উপ-পুলিশ কমিশনার (ডিবি) ও অতিরিক্ত দায়িত্বে (সদরদপ্তর ও প্রশাসন) সনাতন চক্রবর্তী।
পুলিশের পেশাগত জীবনে পদোন্নতি একজন সদস্যের নিষ্ঠা, দক্ষতা, অভিজ্ঞতা ও দায়িত্ব পালনের স্বীকৃতি হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ইন্সপেক্টর পদে পদোন্নতি পাওয়ায় মোঃ মাহবুবুর রহমানকে রংপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।











