October 14, 2026

শিরোনাম
  • Home
  • অন্যান্য খবর
  • বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহের সমাপনীতে ডিএসই-ডিবিএর সেমিনার ‘ডিজিটাল প্রতারণা ও স্ক্যাম সতর্কতা’

বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহের সমাপনীতে ডিএসই-ডিবিএর সেমিনার ‘ডিজিটাল প্রতারণা ও স্ক্যাম সতর্কতা’

Image

ডেস্ক রিপোর্টঃ

বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ ২০২৬-এর ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে ‘ডিজিটাল প্রতারণা ও স্ক্যাম সতর্কতা’ শীর্ষক সেমিনার আয়োজন করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)। সোমবার (১২ অক্টোবর) রাজধানীর নিকুঞ্জে অবস্থিত ডিএসই টাওয়ারের মাল্টিপারপাস হলে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এর মধ্য দিয়ে সপ্তাহব্যাপী কর্মসূচির সমাপ্তি ঘটে।

ডিবিএর প্রেসিডেন্ট সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসইসির কমিশনার অ্যাডভোকেট নাহিদ মাহতাব, এমডি নাফিজ আল তারিক, সিএফএ, এফআরএম, হোসেন সাদাত, এফসিএস এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান মোমিনুল ইসলাম।

বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ উপলক্ষে আয়োজিত এ সেমিনারের মূল প্রতিপাদ্য ছিল ডিজিটাল মাধ্যমে সংঘটিত প্রতারণা ও আর্থিক কেলেঙ্কারি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি। পুঁজিবাজারে বিনিয়োগকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে ডিজিটাল প্রতারণার ঝুঁকি সম্পর্কে সচেতন থাকা এবং বিনিয়োগসংক্রান্ত তথ্য ও লেনদেনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের গুরুত্ব এ ধরনের আয়োজনের মাধ্যমে তুলে ধরা হয়।

Scroll to Top