October 14, 2026

শিরোনাম
  • Home
  • আন্তর্জাতিক
  • স্পেনের জাতীয় দিবস উপলক্ষে স্পেনের রাষ্ট্রদূতকে অভিনন্দন জানালেন ‘সাপ্তাহিক ঢাকা মিডিয়া’ এর সম্পাদক

স্পেনের জাতীয় দিবস উপলক্ষে স্পেনের রাষ্ট্রদূতকে অভিনন্দন জানালেন ‘সাপ্তাহিক ঢাকা মিডিয়া’ এর সম্পাদক

Image

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ

সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর শেরাটন ঢাকা হোটেলের গ্র্যান্ড বলরুমে স্পেনের জাতীয় দিবস উপলক্ষে ঢাকায় অবস্থিত স্পেন দূতাবাস আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হয়ে বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূতকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় ‘সাপ্তাহিক ঢাকা মিডিয়া’-এর সম্পাদক মোহাম্মদ সজীবুল-আল-রাজীব।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেন, বাংলাদেশ সরকার গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করা, জবাবদিহিমূলক শাসনব্যবস্থা প্রতিষ্ঠা, আইনের শাসন নিশ্চিত করা এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে। স্পেনসহ ইউরোপীয় অংশীদারদের সঙ্গে বিদ্যমান সুসম্পর্ককে নতুন গতি দেওয়ার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত গাব্রিয়েল মারিয়া সিসতিয়াগা বলেন, বাংলাদেশ ও স্পেনের মধ্যে ঐতিহাসিকভাবে সুসম্পর্ক বিদ্যমান এবং দুই দেশের মধ্যে কোনো সংঘাতের ইতিহাস নেই। তবে এই সুসম্পর্ককে আরও কার্যকর ও বহুমাত্রিক অংশীদারত্বে রূপ দিতে নতুন নতুন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানো প্রয়োজন। বাংলাদেশের রপ্তানির চতুর্থ বৃহত্তম গন্তব্য স্পেন উল্লেখ করে তিনি বলেন, দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও সম্প্রসারণের পাশাপাশি রাজনীতি, সংস্কৃতি, বিমান চলাচল ও জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন খাতে সহযোগিতা বৃদ্ধির ব্যাপারে স্পেন প্রতিশ্রুতিবদ্ধ।

অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন দেশের কূটনীতিক, ব্যবসায়ী, পর্যটন ও মৎস্য খাতের অংশীজন এবং গণমাধ্যম প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Scroll to Top