ডেস্ক রিপোর্টঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন টয়োটা তুশো করপোরেশনের ভাইস চেয়ারম্যান ইচিরো কাশিতানি (Ichiro Kashitani)-এর নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল।

মঙ্গলবার (৬ অক্টোবর, ২০২৬) বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশে টয়োটার গাড়ি উৎপাদন কারখানা স্থাপন, বিনিয়োগ ও ব্যবসায়িক কার্যক্রম সম্প্রসারণ, হাইব্রিড ইলেকট্রিক ভেহিকেল (HEV) উৎপাদন এবং দক্ষ মানবসম্পদ উন্নয়নসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।











