ডিপ্লোম্যাটিক ডেস্কঃ
ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার শ্রী দীনেশ ত্রিবেদী বাংলাদেশের মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বুধবার (৩০ সেপ্টেম্বর, ২০২৬) অনুষ্ঠিত এ সাক্ষাতে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন তারা। এ সময় বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও সহযোগিতার বিষয়টি পুনর্ব্যক্ত করা হয়।

সাক্ষাতে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতা আরও জোরদারের বিষয়ে মতবিনিময় হয়েছে বলে জানা গেছে।











