November 12, 2026

শিরোনাম
  • Home
  • অন্যান্য খবর
  • এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুম জ্যোতির বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ

এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুম জ্যোতির বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ

Image

ডেস্ক রিপোর্টঃ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম জ্যোতির বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। বুধবার (১১ নভেম্বর) রাতে এ হামলার ঘটনা ঘটে বলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।

ফেসবুক পোস্টে হামলার কথা জানিয়ে ক্ষোভ প্রকাশ করে নুসরাত তাবাসসুম লেখেন, “বাড়িতে পেট্রোল বোমা মেরেছে। কারা মেরেছে জানি না।”

তবে কারা এ হামলার সঙ্গে জড়িত, সে বিষয়ে তিনি কোনো তথ্য জানাতে পারেননি। হামলার পেছনের কারণ কিংবা এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, সে বিষয়েও বিস্তারিত জানা যায়নি।

Scroll to Top