November 4, 2026

শিরোনাম
  • Home
  • আন্তর্জাতিক
  • চট্টগ্রামে জাহাজ পুনর্ব্যবহার ও ইস্পাত শিল্প পরিদর্শন করেছে জার্মানির উচ্চপর্যায়ের প্রতিনিধিদল

চট্টগ্রামে জাহাজ পুনর্ব্যবহার ও ইস্পাত শিল্প পরিদর্শন করেছে জার্মানির উচ্চপর্যায়ের প্রতিনিধিদল

Image

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ

জার্মানির ফেডারেল মিনিস্ট্রি ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্টের (BMZ) উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল চার দিনের বাংলাদেশ সফরের অংশ হিসেবে চট্টগ্রামে দুটি শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান পরিদর্শন করেছে। জার্মানির অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়নবিষয়ক ফেডারেল মন্ত্রীর ভাইস মিনিস্টার ও স্টেট সেক্রেটারি ড. বারবেল কোফলারের নেতৃত্বে প্রতিনিধিদলটি PHP Shipbreaking and Recycling Yard এবং Abul Khair Steel Melting Limited পরিদর্শন করে।

পরিদর্শনকালে প্রতিনিধিদলের সদস্যরা প্রতিষ্ঠান দুটির সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং শিল্প খাতের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন। আলোচনায় বিশেষ গুরুত্ব পায় শ্রমিকদের নিরাপত্তা, সামাজিক সুরক্ষা, দক্ষতা উন্নয়ন এবং পরিবেশগত বিধিবিধান পরিপালন। বিশেষ করে ইউরোপীয় বাজারে বাংলাদেশের শিল্পপ্রতিষ্ঠানগুলোর আন্তর্জাতিক প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে এসব বিষয়কে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়।

এ সময় প্রতিনিধিদল ও PHP কর্তৃপক্ষ শ্রমিকদের জন্য কর্মক্ষেত্রে দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণ ও সুরক্ষা নিশ্চিত করতে এমপ্লয়মেন্ট ইনজুরি ইন্স্যুরেন্স (Employment Injury Insurance) চালুর বিষয়ে একসঙ্গে কাজ করার বিষয়ে সম্মত হয়। বাংলাদেশের তৈরি পোশাক (RMG) খাতে জার্মান উন্নয়ন সহযোগিতার উদ্যোগে সফলভাবে পরিচালিত পাইলট প্রকল্পের অভিজ্ঞতার ভিত্তিতে এ উদ্যোগ বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হচ্ছে।

Scroll to Top