ডিপ্লোম্যাটিক ডেস্কঃ
যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সেস (PACAF) ও বাংলাদেশ বিমানবাহিনীর যৌথ সামরিক মহড়া ‘কোপ সাউথ ২০২৬’ শুরু হয়েছে। আগামী ৫ নভেম্বর পর্যন্ত চলবে এ মহড়া। এতে দুই দেশের বৈমানিক, বিমান রক্ষণাবেক্ষণকর্মী এবং সরবরাহ ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট সদস্যরা যৌথভাবে প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় করবেন।

মহড়ার মূল লক্ষ্য দুর্যোগকালীন জরুরি পরিস্থিতিতে দ্রুত ও কার্যকর সহায়তা প্রদানের সক্ষমতা বৃদ্ধি করা। বিশেষ করে প্রাকৃতিক দুর্যোগ বা অন্য কোনো সংকটের সময় ক্ষতিগ্রস্ত মানুষের কাছে দ্রুত ত্রাণ ও জরুরি সহায়তা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে দুই দেশের বিমানবাহিনীর সমন্বিত দক্ষতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

এ মহড়ায় অংশগ্রহণের মাধ্যমে দুই দেশের বিমানবাহিনীর সদস্যরা পারস্পরিক সহযোগিতা, পেশাগত দক্ষতা এবং কার্যকর সমন্বয়ের বিভিন্ন দিক নিয়ে কাজ করবেন। পাশাপাশি বিমান পরিচালনা, রক্ষণাবেক্ষণ ও সরবরাহ ব্যবস্থাপনায় অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি হবে।











