October 29, 2026

শিরোনাম
  • Home
  • আন্তর্জাতিক
  • গম ও শস্য বাণিজ্যে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও গভীর করছে যুক্তরাষ্ট্র

গম ও শস্য বাণিজ্যে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও গভীর করছে যুক্তরাষ্ট্র

Image

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ

বাংলাদেশের খাদ্যমন্ত্রী আফরোজা খানমের সঙ্গে ফলপ্রসূ আলোচনা করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। বৈঠকে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের উন্নত মানের গম ও অন্যান্য শস্যের ব্যবহার এবং দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক জোরদারের বিষয়টি গুরুত্ব পেয়েছে।

আলোচনা শেষে রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন জানান, যুক্তরাষ্ট্র থেকে ইতোমধ্যে দুই লাখ টনেরও বেশি উন্নত মানের গম ও অন্যান্য শস্য বাংলাদেশে এসেছে, যা দেশের মানুষের খাদ্য এবং গবাদিপশুর খাদ্য হিসেবে ব্যবহৃত হচ্ছে।

রাষ্ট্রদূত বলেন, এসব শস্য বাংলাদেশের মানুষের পুষ্টির চাহিদা পূরণে সহায়তা করছে। পাশাপাশি গবাদিপশুর খাদ্য হিসেবে ব্যবহারের মাধ্যমে ব্যয় কমাতেও ভূমিকা রাখছে। এর ফলে দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী হচ্ছে।

Scroll to Top