October 19, 2026

শিরোনাম

কালীগঞ্জ থানা আকস্মিক পরিদর্শনে গাজীপুরের পুলিশ সুপার

Image

ডেস্ক রিপোর্টঃ

গাজীপুরের কালীগঞ্জ থানা আকস্মিক পরিদর্শন করেছেন জেলার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম-বার। রোববার (১৮ অক্টোবর ২০২৬) বিকেল সাড়ে ৫টায় তিনি কালীগঞ্জ থানা পরিদর্শন করেন।

পরিদর্শনকালে পুলিশ সুপার থানায় উপস্থিত পুলিশ কর্মকর্তা ও সদস্যদের উদ্দেশে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। এ সময় পুলিশ হেডকোয়ার্টার্স থেকে প্রাপ্ত করণীয় ও বর্জনীয় বিষয়গুলো সম্পর্কে তাঁদের অবহিত করেন। পাশাপাশি পেশাদারিত্ব, নৈতিকতা ও মূল্যবোধ সমুন্নত রেখে দায়িত্ব পালনের জন্য সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানান।

পরিদর্শনের অংশ হিসেবে পুলিশ সুপার থানার গুরুত্বপূর্ণ রেজিস্টারপত্র পর্যালোচনা করেন এবং কর্মকর্তা ও পুলিশ সদস্যদের দৈনন্দিন কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এ ছাড়া সরকারি সম্পদের যথাযথ ব্যবহার ও সংরক্ষণ নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেন। পরে তিনি থানার বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মুত্তাজুল ইসলাম, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং থানার অন্যান্য কর্মকর্তা ও পুলিশ সদস্যরা।

Scroll to Top