ডিপ্লোম্যাটিক ডেস্কঃ
জার্মান সংস্কৃতি উদ্যাপন এবং বাংলাদেশ ও জার্মানির মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে ঢাকায় অনুষ্ঠিত হয়েছে ‘অক্টোবারফেস্ট ২০২৬’। শনিবার (১০ অক্টোবর, ২০২৬) রাজধানীর রেডিসন ব্লু ঢাকা হোটেলে জার্মান দূতাবাস ও বাংলাদেশ-জার্মান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিজিসিসিআই) যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।



অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত রুডিগার লটজসহ আমন্ত্রিত অতিথিরা অংশ নেন। জার্মানির বাভারিয়ান ঐতিহ্য ও সংস্কৃতির অনুপ্রেরণায় আয়োজিত এ সন্ধ্যায় ছিল আনুষ্ঠানিক প্রথম পানীয় পরিবেশন ও শুভেচ্ছা বিনিময়, গোয়েথে-ইনস্টিটিউটের দলের পরিবেশনায় অক্টোবরফেস্ট-ভিত্তিক সাংস্কৃতিক পরিবেশনা এবং সরাসরি সংগীতানুষ্ঠান।











