October 17, 2026

শিরোনাম

বৈধ ও দক্ষ অভিবাসনে বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় ইতালি

Image

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ

বাংলাদেশ থেকে ইতালিতে যেতে আগ্রহী কর্মীদের ভাষাগত দক্ষতা, নাগরিক শিক্ষা ও পেশাগত সক্ষমতা বৃদ্ধিতে নতুন প্রশিক্ষণ উদ্যোগের প্রস্তাব দিয়েছে ইতালি। এ লক্ষ্যে ইতালির বেসরকারি খাতের অর্থায়নে কর্মীদের জন্য প্রাক্‌-প্রস্থান প্রশিক্ষণ কার্যক্রম চালুর সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে।

বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো (Antonio Alessandro) প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা ড. মাহদী আমিনের সঙ্গে এক বৈঠকে এসব নতুন সুযোগ তুলে ধরেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ইতালির রাষ্ট্রদূত জানান, প্রধানমন্ত্রী উপদেষ্টা ড. মাহদী আমিনের সঙ্গে তাঁর ফলপ্রসূ বৈঠক হয়েছে। বৈঠকে ইতালিতে সম্ভাব্য কর্মপ্রত্যাশীদের জন্য ভাষা শিক্ষা, নাগরিক শিক্ষা এবং পেশাগত দক্ষতাভিত্তিক প্রাক্‌-প্রস্থান প্রশিক্ষণের নতুন সুযোগ নিয়ে আলোচনা করা হয়। প্রস্তাবিত এসব প্রশিক্ষণ ইতালির বেসরকারি খাতের অর্থায়নে পরিচালিত হতে পারে।

Scroll to Top