ডেস্ক রিপোর্টঃ
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গাজীপুরের বিভিন্ন এলাকার ১৮৫টি পূজামণ্ডপের প্রতিনিধিদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় এবং জিআর চাল, আর্থিক সহায়তা ও শাড়ি বিতরণ করা হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর ২০২৬) বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে সংসদ সদস্য মো. মজিবুর রহমান এবং গাজীপুর-১ আসনের বিএনপি পরিবারের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচির আওতায় কালিয়াকৈর উপজেলা, কালিয়াকৈর পৌরসভা, কাশিমপুর, কোনাবাড়ী ও বাসন মেট্রো থানার অন্তর্গত ১৮৫টি পূজামণ্ডপের প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করা হয়। এ সময় পূজামণ্ডপগুলোর প্রতিনিধিদের মধ্যে জিআর চাল, আর্থিক সহায়তা ও শাড়ি বিতরণ করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) কাজী সাইয়েদুল আলম বাবুলসহ স্থানীয় বিএনপির নেতাকর্মী এবং বিভিন্ন পূজামণ্ডপের প্রতিনিধিরা।











