October 14, 2026

শিরোনাম
  • Home
  • জাতীয়
  • নিরাপদ খাদ্য নিশ্চিতে মোবাইল ল্যাবরেটরি ভ্যান পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিরাপদ খাদ্য নিশ্চিতে মোবাইল ল্যাবরেটরি ভ্যান পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Image

ডেস্ক রিপোর্টঃ

দেশে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে খাদ্যের নমুনা পরীক্ষা ও তদারকি কার্যক্রম জোরদারের উদ্যোগের অংশ হিসেবে ভ্রাম্যমাণ পরীক্ষাগার (মোবাইল ল্যাবরেটরি ভ্যান) পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (১৪ অক্টোবর ২০২৬) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী ভ্রাম্যমাণ পরীক্ষাগারটির ভেতরে খাদ্যের নমুনা সংগ্রহ ও পরীক্ষার প্রক্রিয়া সরেজমিনে পর্যবেক্ষণ করেন। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা তাঁকে পরীক্ষাগারটির কার্যক্রম এবং দেশের বিভিন্ন এলাকায় খাদ্যের মান যাচাই ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে গৃহীত উদ্যোগ সম্পর্কে অবহিত করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বর্তমানে দেশের আটটি মহানগর এলাকায় ভ্রাম্যমাণ পরীক্ষাগারের মাধ্যমে খাদ্যের নমুনা পরীক্ষা ও তদারকি কার্যক্রম পরিচালিত হচ্ছে। পর্যায়ক্রমে এ কার্যক্রম দেশের ৬৪টি জেলায় সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

Scroll to Top