October 19, 2026

শিরোনাম
  • Home
  • অন্যান্য খবর
  • সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে দুর্গোৎসব উদযাপনের আহ্বান জানালেন জিএমপি কমিশনার ইসরাইল হাওলাদার

সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে দুর্গোৎসব উদযাপনের আহ্বান জানালেন জিএমপি কমিশনার ইসরাইল হাওলাদার

Image

ডেস্ক রিপোর্টঃ

শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন পুলিশ কমিশনার মোঃ ইসরাইল হাওলাদার। বর্তমানে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত এই পুলিশ কর্মকর্তা রোববার (১৮ অক্টোবর ২০২৬) গাজীপুর মেট্রোপলিটনের সদর থানা এলাকার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে পুলিশ কমিশনার পূজামণ্ডপে আগত অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজা উদযাপন কমিটির প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রেখে শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গোৎসব উদযাপনের আহ্বান জানান।

পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্বে নিয়োজিত পুলিশ ও আনসার সদস্যদের সর্বোচ্চ সতর্কতা, নিবিড় নজরদারি এবং পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন তিনি। পূজামণ্ডপে আগত দর্শনার্থীদের নিরাপত্তা ও নির্বিঘ্নে ধর্মীয় আচার-অনুষ্ঠান সম্পন্ন করার পরিবেশ নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করা হয়।

জিএমপি জানিয়েছে, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সব ধর্মাবলম্বীর জন্য নিরাপদ, শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশ নিশ্চিত করতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ বদ্ধপরিকর।

Scroll to Top