ডিপ্লোম্যাটিক ডেস্কঃ
বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ান ফেডারেশনের রাষ্ট্রদূত মান্যবর আলেকজান্ডার খোজিন।
রোববার (১৮ অক্টোবর ২০২৬) অনুষ্ঠিত এ সাক্ষাৎকালে তাঁরা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। এ সময় বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।











