ডেস্ক রিপোর্টঃ
রাজশাহীতে শিল্পায়নের সম্ভাবনাকে কাজে লাগানো, বিনিয়োগ বৃদ্ধি এবং উদ্যোক্তাদের শিল্প কার্যক্রম সম্প্রসারণে গুরুত্বারোপ করেছেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি।
মঙ্গলবার (২০ অক্টোবর) বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) রাজশাহী জেলা কার্যালয়ের আয়োজনে বিসিক শিল্পনগরী, রাজশাহীর প্লট মালিকদের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ বিষয়ে গুরুত্ব দেন।

সভায় শিল্প স্থাপন ও সম্প্রসারণ, নতুন বিনিয়োগ আকৃষ্ট করা, শিল্পনগরীর সার্বিক উন্নয়ন এবং প্লট মালিকদের বিভিন্ন সমস্যা ও সেসব সমাধানের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় শিল্পনগরীর অবকাঠামোগত উন্নয়ন, উদ্যোক্তাদের কার্যক্রম সম্প্রসারণ এবং শিল্পবান্ধব পরিবেশ নিশ্চিত করার বিভিন্ন বিষয় উঠে আসে।

সভায় উপস্থিত শিল্প মালিকরা রাজশাহীর শিল্পায়নের সম্ভাবনা কাজে লাগানো এবং শিল্পনগরীর উন্নয়ন ত্বরান্বিত করতে এ ধরনের মতবিনিময় সভা কার্যকর ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তাঁদের মতে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও শিল্প উদ্যোক্তাদের মধ্যে নিয়মিত যোগাযোগ এবং বিদ্যমান সমস্যার কার্যকর সমাধান শিল্প খাতের বিকাশে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।
এর আগে শিল্পমন্ত্রী রাজশাহী বিসিক শিল্পনগরী-২ পরিদর্শন করেন। এ সময় তিনি শিল্প সম্প্রসারণের বিভিন্ন দিক পর্যালোচনা করেন এবং এ বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।











