October 21, 2026

শিরোনাম
  • Home
  • আন্তর্জাতিক
  • পারস্পরিক কল্যাণে দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিতে একমত বাংলাদেশ ও আলজেরিয়া

পারস্পরিক কল্যাণে দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিতে একমত বাংলাদেশ ও আলজেরিয়া

Image

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, এমপির নেতৃত্বে বাংলাদেশের একটি প্রতিনিধিদল আলজেরিয়ার প্রধানমন্ত্রী সিফি ঘরিয়েবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) আলজেরিয়ায় অনুষ্ঠিত এ সাক্ষাতে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এবং আলজেরিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করা এবং উভয় দেশের পারস্পরিক স্বার্থ ও কল্যাণে সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

Scroll to Top