October 31, 2026

শিরোনাম
  • Home
  • আন্তর্জাতিক
  • তুরস্কের ১০৩তম প্রজাতন্ত্র দিবসের সংবর্ধনায় তুরস্কের রাষ্ট্রদূতের আমন্ত্রণে ‘সাপ্তাহিক ঢাকা মিডিয়া’র সম্পাদকের অংশগ্রহণ

তুরস্কের ১০৩তম প্রজাতন্ত্র দিবসের সংবর্ধনায় তুরস্কের রাষ্ট্রদূতের আমন্ত্রণে ‘সাপ্তাহিক ঢাকা মিডিয়া’র সম্পাদকের অংশগ্রহণ

Image

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ

তুরস্কের ১০৩তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ঢাকায় তুরস্কের দূতাবাস আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে অংশগ্রহণ করেছেন জাতীয় সাপ্তাহিক ঢাকা মিডিয়া-এর সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ সজীবুল-আল-রাজীব।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বাংলাদেশ ও তুরস্কের সম্পর্ককে ঐতিহাসিক সংহতি এবং ক্রমবর্ধমান সহযোগিতার ভিত্তিতে গড়ে ওঠা একটি বহুমাত্রিক অংশীদারিত্ব হিসেবে উল্লেখ করেন। তিনি জানান, দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ বর্তমানে প্রায় ১৩০ কোটি ডলারে পৌঁছেছে।

তবে বিদ্যমান বাণিজ্যিক সম্পর্কের পাশাপাশি নতুন সম্ভাবনা কাজে লাগানোর যথেষ্ট সুযোগ রয়েছে। বাজারে প্রবেশাধিকার বৃদ্ধি, পণ্যের বহুমুখীকরণ এবং ব্যবসায়িক পর্যায়ে অংশীদারিত্ব জোরদারের মাধ্যমে দ্বিপক্ষীয় বাণিজ্য ২০০ কোটি ডলার বা তারও বেশি পর্যায়ে উন্নীত করতে বাংলাদেশ প্রস্তুত বলে তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন বলেন, বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগের নতুন সুযোগ অনুসন্ধানে তুরস্ক তার ব্যবসায়ী সম্প্রদায়কে উৎসাহিত করছে। বাংলাদেশে ইতোমধ্যে তুর্কি কোম্পানিগুলোর উল্লেখযোগ্য বিনিয়োগ রয়েছে। ঢাকা ও ইস্তাম্বুলের মধ্যে সরাসরি যাত্রী ও পণ্যবাহী বিমান চলাচল দুই দেশের সম্পর্ক উন্নয়ন এবং যোগাযোগ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে তুরস্ক প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা গাজী মুস্তাফা কামাল আতাতুর্কের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। পাশাপাশি বাংলাদেশ ও তুরস্কের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা এবং ভবিষ্যৎ অংশীদারিত্ব আরও জোরদারের প্রত্যয় ব্যক্ত করা হয়।

অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনীতিক, রাজনৈতিক নেতা, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সামরিক ও বেসামরিক পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

Scroll to Top