ডিপ্লোম্যাটিক ডেস্কঃ
কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী জনাব মোহাম্মদ আমিন উর রশিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) বাংলাদেশ প্রতিনিধি ড. জিয়াওকুন শি-এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল।

সম্প্রতি সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ে মন্ত্রীর অফিসকক্ষে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে মন্ত্রী ও এফএও প্রতিনিধিদলের মধ্যে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের বিভিন্ন বিষয়ে মতবিনিময় হয়।











