November 8, 2026

শিরোনাম
  • Home
  • অর্থ ও বাণিজ্য
  • বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচির আওতায় মানিকগঞ্জ জেলার উদ্যোক্তা বাছাই কার্যক্রম শুরু

বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচির আওতায় মানিকগঞ্জ জেলার উদ্যোক্তা বাছাই কার্যক্রম শুরু

Image

ডেস্ক রিপোর্টঃ

তৃণমূল পর্যায় থেকে সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তা তৈরি, স্বাবলম্বী সমাজ গঠন এবং জাতীয় অর্থনীতিতে গতিশীলতা আনার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক বাস্তবায়িত বিশেষ কর্মসূচি ‘উদ্যোগ (Upazila-Driven Youth Opportunity for Growth)’-এর অংশ হিসেবে মানিকগঞ্জ জেলার চূড়ান্ত বাছাই কার্যক্রমের আয়োজন করা হয়েছে।

আগামী ৮–১০ নভেম্বর, ২০২৬ তারিখে বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়, মতিঝিলে ৩ দিনব্যাপী এই বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে মানিকগঞ্জ জেলার অন্তর্গত সকল উপজেলার আবেদনকারী তরুণ উদ্যোক্তাদের মধ্যে থেকে সাক্ষাৎকার ও মূল্যায়নের মাধ্যমে চূড়ান্তভাবে অর্থায়নের জন্য উদ্যোক্তা নির্বাচিত করা হবে।

সারাদেশে উপজেলাভিত্তিক উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কার্যক্রম প্রক্রিয়ায় মানিকগঞ্জ জেলাসহ প্রথম পর্যায়ের আটটি জেলার এই বাছাই পর্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। নবীন ও সম্ভাবনাময় তরুণদের দিকনির্দেশনা প্রদান, উৎসাহ সৃষ্টি এবং তাদের ব্যবসায়িক উদ্যোগ মূল্যায়ন করতে এই কার্যক্রমে দেশের শীর্ষস্থানীয় ও স্বনামধন্য উদ্যোক্তা, করপোরেট ব্যক্তিত্ব এবং ব্যবসায়িক নেতৃবৃন্দ অংশগ্রহণ করবেন।

ঢাকা পর্বের উদ্যোক্তা বাছাই কার্যক্রমের মূল্যায়নে সম্মানিত অতিথিবৃন্দ:

  • সৈয়দ নাসিম মঞ্জুর— ব্যবস্থাপনা পরিচালক, এপেক্স ফুটওয়্যার লিমিটেড
  • রুবানা হক— চেয়ারম্যান, মোহাম্মদী গ্রুপ
  • সিমিন রহমান— প্রধান নির্বাহী কর্মকর্তা, ট্রান্সকম গ্রুপ
  • মাহমুদ হাসান খান— সভাপতি, বিজিএমইএ (BGMEA)
  • ফজলে শামীম এহসান— নির্বাহী সভাপতি, বিকেএমইএ (BKMEA)
  • মোহাম্মদ নাসের এজাজ বিজয়— সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, বাংলাদেশ
  • মাহমুদুল হাসান সোহাগ— প্রতিষ্ঠাতা, অন্যরকম গ্রুপ
  • ফাহিম আহমেদ— প্রধান নির্বাহী কর্মকর্তা, পাঠাও লিমিটেড

উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংকের এই যুগান্তকারী ‘উদ্যোগ’ কর্মসূচির প্রথম পর্যায়ে আটটি জেলায় ব্যাপক সাড়া পাওয়ার পর বর্তমানে (১ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত) দেশের বাকি ৫৬ জেলাতেও উদ্যোক্তা অনুসন্ধান ও আবেদনের প্রক্রিয়া চলমান রয়েছে। তৃণমূলের উদ্যোক্তাদের নীতিগত সহায়তা এবং বিশেষ এ অর্থায়ন নিশ্চিতের মাধ্যমে এই কার্যক্রম দেশে কর্মসংস্থান সৃষ্টি ও সার্বিক অর্থনৈতিক রূপান্তরে এক নতুন অধ্যায় সূচনা করবে বলে আশা প্রকাশ করছে বাংলাদেশ ব্যাংক।

Scroll to Top