November 5, 2026

শিরোনাম
  • Home
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনা কাজে লাগাতে আগ্রহী ডেনিশ কোম্পানিগুলো

বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনা কাজে লাগাতে আগ্রহী ডেনিশ কোম্পানিগুলো

Image

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ

বাংলাদেশে ডেনিশ বিনিয়োগের নতুন সম্ভাবনা ও দ্বিপক্ষীয় বাণিজ্যিক সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়েছে। এ লক্ষ্যে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-তে সৌজন্য সফর করেছেন বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার (Christian Brix Møller) এবং তাঁর প্রতিনিধিদল।

বিডার আমন্ত্রণে অনুষ্ঠিত এ সফরে বাংলাদেশে ডেনিশ কোম্পানি ও প্রতিষ্ঠানগুলোর প্রায় ৬ বিলিয়ন মার্কিন ডলারের কৌশলগত বিনিয়োগ ও বিনিয়োগ প্রস্তাবের বিষয়টি গুরুত্ব পায়। আলোচনায় দুই দেশের বিদ্যমান অংশীদারত্বকে আরও এগিয়ে নেওয়া এবং নতুন বিনিয়োগের ক্ষেত্র চিহ্নিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

বৈঠকে খাদ্য প্রক্রিয়াজাতকরণ ও কোল্ড-চেইন অবকাঠামো খাতে বাণিজ্যিক সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। বিশেষ করে সবুজ জ্বালানি, আধুনিক প্রযুক্তিনির্ভর বিনিয়োগ এবং বাংলাদেশের কৃষকদের উৎপাদনশীলতা বৃদ্ধি ও বাজারে প্রবেশাধিকার সম্প্রসারণে ডেনিশ অভিজ্ঞতা কাজে লাগানোর বিষয়টি গুরুত্ব পায়।

এ ছাড়া এপিএম টার্মিনালসের (APM Terminals) অত্যাধুনিক লালদিয়া কনটেইনার টার্মিনাল প্রকল্প বাস্তবায়নে সহযোগিতা ও বিনিয়োগ সহায়তা নিয়েও আলোচনা হয়। ২০৩০ সালে চালুর লক্ষ্যমাত্রা নির্ধারিত এ টার্মিনালটি চালু হলে চট্টগ্রাম বন্দরের কনটেইনার হ্যান্ডলিং সক্ষমতা ৪৪ শতাংশ বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশে ক্রমবর্ধমান সৌরবিদ্যুৎ প্রকল্পের ক্ষেত্রেও ডেনিশ কোম্পানিগুলোর প্রযুক্তিগত দক্ষতা ও অভিজ্ঞতা কাজে লাগানোর সম্ভাবনা নিয়ে মতবিনিময় হয়।

Scroll to Top