November 9, 2026

শিরোনাম
  • Home
  • জাতীয়
  • জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বাবা জিয়াউর রহমান ও মা খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বাবা জিয়াউর রহমান ও মা খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Image

ডেস্ক রিপোর্টঃ

ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এবং সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও ফাতেহা পাঠ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (৭ নভেম্বর) দিবসটি উপলক্ষে প্রধানমন্ত্রী তাঁদের সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তিনি ফাতেহা পাঠ করে তাঁদের রুহের মাগফিরাত কামনা করেন।

শ্রদ্ধা নিবেদনকালে বিএনপির জাতীয় পর্যায়ের নেতৃবৃন্দসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Scroll to Top