ডিপ্লোম্যাটিক ডেস্কঃ
প্রথমবারের মতো জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস স্পেনের মাদ্রিদে অবস্থিত জাতিসংঘের পর্যটনবিষয়ক সংস্থা UN Tourism-এর সদর দপ্তর পরিদর্শন করেছেন। এ সময় তাঁকে স্বাগত জানান সংস্থাটির মহাসচিব শাইখা আল নুয়াইস।
জাতিসংঘ মহাসচিব হিসেবে ১০ বছর মেয়াদি দায়িত্বের শেষ পর্যায়ে এসে তাঁর এ সফর আন্তর্জাতিক বহুপাক্ষিক সহযোগিতা, টেকসই উন্নয়ন এবং বৈশ্বিক পর্যায়ে পর্যটন খাতের বিকাশে তাঁর নেতৃত্ব ও দীর্ঘদিনের অঙ্গীকারের প্রতি বিশেষ স্বীকৃতির সুযোগ তৈরি করে।

সফরকালে অনুষ্ঠিত বৈঠকে পর্যটনকে আন্তর্জাতিক সহযোগিতা জোরদার, অর্থনৈতিক সম্ভাবনা সৃষ্টি এবং বিশ্বের বিভিন্ন দেশের জনগোষ্ঠীর মধ্যে সংহতি ও সমৃদ্ধি প্রতিষ্ঠার কার্যকর মাধ্যম হিসেবে গড়ে তোলার বিষয়ে অভিন্ন দৃষ্টিভঙ্গি তুলে ধরা হয়।

বৈঠকে পর্যটনের বহুমাত্রিক সম্ভাবনাকে কাজে লাগিয়ে বৈশ্বিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং বিভিন্ন দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির গুরুত্ব বিশেষভাবে প্রতিফলিত হয়।
UN Tourism-এর ইতিহাসে এই প্রথম কোনো জাতিসংঘ মহাসচিবের সদর দপ্তর পরিদর্শন সংস্থাটির জন্য একটি তাৎপর্যপূর্ণ ও ঐতিহাসিক ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।
এ সফরের মধ্য দিয়ে সবার জন্য পর্যটনের সুফল নিশ্চিত করা, আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি এবং টেকসই উন্নয়নের অগ্রযাত্রায় পর্যটনকে আরও কার্যকর ভূমিকা পালনে সক্ষম করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে।











