November 12, 2026

শিরোনাম
  • Home
  • জাতীয়
  • COP31-এ বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

COP31-এ বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Image

ডেস্ক রিপোর্টঃ

জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্মেলন (COP31)-এ বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি পরিবেশবান্ধব পাটজাত পণ্যের প্রদর্শনী ঘুরে দেখার পাশাপাশি পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বাংলাদেশের গৃহীত বিভিন্ন উদ্যোগের উপস্থাপনা পর্যবেক্ষণ করেন।

বুধবার (১১ নভেম্বর, ২০২৬) তুরস্কের স্থানীয় সময় বিকেল ৪টা ৫০ মিনিটে আনতালিয়ায় সম্মেলনস্থলে অবস্থিত বাংলাদেশ প্যাভিলিয়নে যান প্রধানমন্ত্রী।

প্যাভিলিয়নে পৌঁছালে তাঁকে অভ্যর্থনা জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু, প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এবং প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ।

পরিদর্শনকালে প্রধানমন্ত্রী প্যাভিলিয়নে প্রদর্শিত পরিবেশবান্ধব পাটজাত পণ্য এবং পরিবেশ সুরক্ষায় বাংলাদেশের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। বিশেষ করে বৃক্ষরোপণ, পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় দেশের গৃহীত উদ্যোগগুলো আন্তর্জাতিক পরিসরে কীভাবে তুলে ধরা হচ্ছে, সে বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।

এ সময় তিনি প্যাভিলিয়নে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন এবং প্যাভিলিয়নের সামগ্রিক কার্যক্রম, প্রদর্শিত পণ্য ও বাংলাদেশের জলবায়ুবিষয়ক উদ্যোগের প্রচার-প্রচারণা সম্পর্কে অবহিত হন।

Scroll to Top