গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুর মহানগরীতে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের পুরোনো বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে মহানগরীর জোড়পুকুরপাড়-সংলগ্ন দক্ষিণ ছায়াবীথি এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আগুন দেওয়া বাড়িটি আ ক ম মোজাম্মেল হকের পুরোনো টিনশেডের বাসভবন। বাড়িটি ভাড়া দেওয়া ছিল। ঘটনার সময় একদল দুর্বৃত্ত বাড়ির ভাড়াটিয়াদের ঘর থেকে বের করে দিয়ে আগুন ধরিয়ে দেয় বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রের ভাষ্য অনুযায়ী, আগুন লাগার পর মুহূর্তের মধ্যেই তা পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় আধা ঘণ্টার প্রচেষ্টায় রাত সোয়া ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।











