November 16, 2026

শিরোনাম
  • Home
  • আন্তর্জাতিক
  • বাণিজ্য ও বিনিয়োগ আলোচনায় গতি আনতে একমত বাংলাদেশ-শ্রীলঙ্কা

বাণিজ্য ও বিনিয়োগ আলোচনায় গতি আনতে একমত বাংলাদেশ-শ্রীলঙ্কা

Image

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ

বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং চলমান সহযোগিতার ক্ষেত্রগুলো আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে। এ লক্ষ্যে চলমান আলোচনাগুলো দ্রুত এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন দুই দেশের প্রতিনিধিরা।

রোববার (১৫ নভেম্বর) ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত শ্রীলঙ্কার হাইকমিশনার ধর্মপাল উইরাক্কোডি (Dharmapala Weerakkody)। এ সময় দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

সাক্ষাৎকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, নতুন নেতৃত্বের অধীনে বাংলাদেশ ও শ্রীলঙ্কা নিজ নিজ দেশের উন্নয়ন ও রাষ্ট্র গঠনের লক্ষ্যে বাস্তবমুখী এবং ভবিষ্যৎমুখী পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে। দুই দেশের জনগণের আকাঙ্ক্ষা পূরণে পারস্পরিক সহযোগিতার সম্ভাব্য সব ক্ষেত্র অনুসন্ধান করা উভয় দেশের জন্যই গুরুত্বপূর্ণ।

তিনি বহুপক্ষীয় বিভিন্ন আন্তর্জাতিক অনুষ্ঠানের সাইডলাইনে শ্রীলঙ্কার নেতৃবৃন্দের সঙ্গে তাঁর পূর্ববর্তী মতবিনিময়ের কথাও উল্লেখ করেন। বৈঠকে চলমান দ্বিপক্ষীয় সহযোগিতা পর্যালোচনার পাশাপাশি বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির উদ্যোগ এবং এ-সংক্রান্ত চলমান আলোচনা ও সমঝোতা প্রক্রিয়া দ্রুত এগিয়ে নেওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী ২০২৫ সালের নভেম্বর মাসে কলম্বোয় অনুষ্ঠিত বাংলাদেশ-শ্রীলঙ্কা চতুর্থ ফরেন অফিস কনসালটেশনে (এফওসি) গৃহীত সিদ্ধান্তগুলো কার্যকর করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। দুই দেশের মধ্যে পরবর্তী ফরেন অফিস কনসালটেশন ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Scroll to Top