ডেস্ক রিপোর্টঃ
অসুস্থতার কারণে জাতীয় সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের বিএনপিদলীয় সংসদ সদস্য ড. মুহাম্মদ ওসমান ফারুক।
মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের কাছে পাঠানো পদত্যাগপত্রের মাধ্যমে তার পদত্যাগের বিষয়টি আনুষ্ঠানিকভাবে সংসদকে জানানো হয়।
পদত্যাগপত্রে ওসমান ফারুক দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভোগার কথা উল্লেখ করেছেন। বর্তমানে তিনি চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। শারীরিক অসুস্থতা ও সুস্থতা পুনরুদ্ধারকে অগ্রাধিকার দিতেই তিনি সংসদ সদস্য পদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে পদত্যাগপত্রে জানান।
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্রে অবস্থানকালেই তিনি স্পিকারের কাছে পদত্যাগপত্র পাঠান। গত ১৫ নভেম্বর স্পিকার পদত্যাগপত্রটি গ্রহণ করেন।











