October 3, 2026

শিরোনাম
  • Home
  • অন্যান্য খবর
  • মার্কস অ্যান্ড স্পেন্সারের সর্বোচ্চ সম্মাননা পেল স্প্যারো গ্রুপ

মার্কস অ্যান্ড স্পেন্সারের সর্বোচ্চ সম্মাননা পেল স্প্যারো গ্রুপ

Image

ডেস্ক রিপোর্টঃ

আন্তর্জাতিক খুচরা বিক্রয় প্রতিষ্ঠান Marks & Spencer (M&S)-এর কাছ থেকে ‘Most Reliable Delivery Award’ অর্জন করেছে বাংলাদেশের অন্যতম শীর্ষ তৈরি পোশাক সরবরাহকারী প্রতিষ্ঠান Sparrow Group।

গুণগত মান বজায় রেখে সময়মতো পণ্য সরবরাহ এবং নির্ভরযোগ্য ডেলিভারি ব্যবস্থাপনার স্বীকৃতি হিসেবে স্প্যারো গ্রুপকে এই সম্মাননা দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটির জন্য এটি M&S-এর পক্ষ থেকে পাওয়া অন্যতম সর্বোচ্চ মর্যাদাপূর্ণ স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।

স্প্যারো গ্রুপ গত দুই বছর ধরে টানা Marks & Spencer-এর বৃহত্তম সরবরাহকারী হিসেবে নিজেদের অবস্থান ধরে রেখেছে। ধারাবাহিকভাবে বড় পরিসরে পণ্য সরবরাহের পাশাপাশি সময়নিষ্ঠতা, উৎপাদন সক্ষমতা ও সরবরাহ ব্যবস্থাপনায় দক্ষতার মাধ্যমে প্রতিষ্ঠানটি M&S-এর সঙ্গে দীর্ঘমেয়াদি ব্যবসায়িক সম্পর্ক আরও সুদৃঢ় করেছে।

Scroll to Top