ডিপ্লোম্যাটিক ডেস্কঃ
বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লে (Jean-Marc Séré-Charlet) জাতীয় প্রতিরক্ষা কলেজের (NDC) ন্যাশনাল ডিফেন্স কোর্স-২০২৬-এর কোর্স সদস্যদের উদ্দেশে ‘Contemporary France: Its Foreign Policy, Security and Development Strategy, and Bangladesh-France Relations’ শীর্ষক একটি বক্তৃতা প্রদান করেছেন।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর, ২০২৬) জাতীয় প্রতিরক্ষা কলেজে অনুষ্ঠিত এ বক্তৃতায় রাষ্ট্রদূত ফ্রান্সের পররাষ্ট্রনীতির অগ্রাধিকার, নিরাপত্তা ও উন্নয়ন কৌশল এবং বাংলাদেশ-ফ্রান্স দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক তুলে ধরেন।

তিনি দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং ভবিষ্যতে বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদারের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।
বক্তৃতা শেষে একটি মতবিনিময় ও প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এ সময় ন্যাশনাল ডিফেন্স কোর্সের সদস্যরা সমসাময়িক বৈশ্বিক ও আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে মতবিনিময় করেন।

এছাড়া ফরাসি রাষ্ট্রদূত জাতীয় প্রতিরক্ষা কলেজের সিনিয়র ডিরেক্টিং স্টাফ (আর্মি-২)-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং বাংলাদেশ-ফ্রান্স দ্বিপাক্ষিক সম্পর্কের বিস্তৃত পরিসর নিয়ে মতবিনিময় করেন।
বক্তৃতা ও মতবিনিময় পর্বে বাংলাদেশ-ফ্রান্স সম্পর্কের পাশাপাশি সমসাময়িক আন্তর্জাতিক ও আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে পারস্পরিক দৃষ্টিভঙ্গি বিনিময়ের সুযোগ সৃষ্টি হয়।











