June 22, 2026

শিরোনাম
  • Home
  • আন্তর্জাতিক
  • মালয়েশিয়ার সাথে সংস্কৃতিবিষয়ক সমঝোতা স্মারক সই বাংলাদেশের

মালয়েশিয়ার সাথে সংস্কৃতিবিষয়ক সমঝোতা স্মারক সই বাংলাদেশের

Image

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ

বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও সম্প্রসারণের লক্ষ্যে সংস্কৃতি, সন্ত্রাসবাদ দমন এবং বিনিয়োগ—এই তিনটি গুরুত্বপূর্ণ বিষয়ে সমঝোতা ও দলিল বিনিময় হয়েছে।

সোমবার (২২ জুন, ২০২৬) সকালে মালয়েশিয়ার পুত্রজায়ায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুই দেশের প্রধানমন্ত্রী পর্যায়ের উচ্চপর্যায়ের বৈঠকে এসব সমঝোতা ও দ্বিপাক্ষিক দলিল বিনিময় সম্পন্ন হয়।

বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম উপস্থিত ছিলেন। বৈঠক শেষে দুই নেতার উপস্থিতিতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান এবং মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী দাতো সেরি উতামা হাজি মোহাম্মদ বিন হাজি হাসান নিজ নিজ দেশের পক্ষে এসব দলিল বিনিময় করেন।

Scroll to Top