August 10, 2026

শিরোনাম
  • Home
  • আন্তর্জাতিক
  • বরিশালের কড়াপুর মিয়া বাড়ি মসজিদের স্থাপত্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

বরিশালের কড়াপুর মিয়া বাড়ি মসজিদের স্থাপত্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

Image

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ

বরিশালের ঐতিহাসিক কড়াপুর মিয়া বাড়ি মসজিদের স্থাপত্যশৈলীর প্রশংসা করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন।

রোববার (৯ আগস্ট ২০২৬) U.S. Embassy Dhaka-এর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বার্তায় রাষ্ট্রদূত কড়াপুর মিয়া বাড়ি মসজিদকে অষ্টাদশ শতাব্দীর স্থাপত্যশৈলীর একটি সমৃদ্ধ নিদর্শন হিসেবে উল্লেখ করেন।

বার্তায় রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন বলেন, “Beautiful Karapur Mia Bari Mosque – a rich symbol of 18th century architecture. অপূর্ব!”

বরিশালের কড়াপুর এলাকায় অবস্থিত ঐতিহাসিক এ মসজিদটি তার প্রাচীন স্থাপত্যশৈলী ও নান্দনিক বৈশিষ্ট্যের জন্য পরিচিত। মার্কিন রাষ্ট্রদূতের এমন প্রশংসা বাংলাদেশের ঐতিহাসিক স্থাপনা ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি আন্তর্জাতিক আগ্রহের বিষয়টিও তুলে ধরে।

Scroll to Top