ডিপ্লোম্যাটিক ডেস্কঃ
বরিশালের নদীর মনোরম প্রাকৃতিক দৃশ্য উপভোগ এবং স্থানীয় খাবারের স্বাদ নিতে নৌবিহারে মধ্যাহ্নভোজ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

রোববার (৯ আগস্ট) বরিশালে এ নৌবিহারের আয়োজন করা হয়। নৌভ্রমণের সময় রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন নদীর সৌন্দর্য উপভোগ করেন এবং বরিশালের স্থানীয় খাবারের স্বাদ নেন। ভ্রমণে তাঁর সঙ্গে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপনসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ঢাকাস্থ মার্কিন দূতাবাস এক বার্তায় জানায়, রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন নদীর মনোরম দৃশ্য ও স্থানীয় খাবার উপভোগ করে একটি লাঞ্চ ক্রুজে অংশ নেন। এ আয়োজনের জন্য তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং বরিশাল প্রেস ক্লাবকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছে দূতাবাস।











