August 6, 2026

শিরোনাম
  • Home
  • আন্তর্জাতিক
  • চীন-বাংলাদেশ সম্পর্ক জোরদারে যৌথ গভর্ন্যান্স প্রশিক্ষণ শুরু

চীন-বাংলাদেশ সম্পর্ক জোরদারে যৌথ গভর্ন্যান্স প্রশিক্ষণ শুরু

Image

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ

চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন ৩ আগস্ট ২০২৬ সালের Comparative Governance Forum Joint Training Programme 2026-এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং বক্তব্য দেন। অনুষ্ঠানে বাংলাদেশের সরকার, শিক্ষাঙ্গন ও গবেষণা প্রতিষ্ঠানের ৮০ জনেরও বেশি প্রতিনিধি অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, চীনের Fudan University-এর উপ-উপাচার্য অধ্যাপক চেন ঝিমিন, Bangladesh Institute of International and Strategic Studies (বিআইআইএসএস)-এর মহাপরিচালক মেজর জেনারেল রিদওয়ানুর রহমান, প্রশিক্ষণ কর্মসূচির অংশগ্রহণকারী এবং বাংলাদেশের বিভিন্ন থিংক ট্যাংকের গবেষকরা।

রাষ্ট্রদূত ইয়াও ওয়েন তাঁর বক্তব্যে বলেন, গত জুন মাসে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান চীন সফর করেন। ওই সফরে দুই দেশের শীর্ষ নেতারা চীন-বাংলাদেশ সমন্বিত কৌশলগত সহযোগিতা অংশীদারিত্বকে নতুন যুগে অভিন্ন ভবিষ্যতের চীন-বাংলাদেশ কমিউনিটি গঠনের লক্ষ্যে আরও উন্নীত করার বিষয়ে একমত হন। একই সঙ্গে দুই দেশ রাষ্ট্র পরিচালনা ও সুশাসন বিষয়ে অভিজ্ঞতা বিনিময় জোরদারের সিদ্ধান্ত গ্রহণ করে।

তিনি বলেন, এই প্রেক্ষাপটে যৌথ প্রশিক্ষণ কর্মসূচির সফল সূচনা দুই দেশের নেতাদের অর্জিত গুরুত্বপূর্ণ ঐকমত্য বাস্তবায়নে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে এবং চীন ও বাংলাদেশের মধ্যে সুশাসন-সংক্রান্ত জ্ঞান, অভিজ্ঞতা ও পারস্পরিক শিক্ষা বিনিময়কে আরও এগিয়ে নেবে।

প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে চীন উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। বিশেষ করে দারিদ্র্য বিমোচন এবং বিজ্ঞান ও প্রযুক্তি উন্নয়নের ক্ষেত্রে চীনের অভিজ্ঞতা বাংলাদেশের জন্য অত্যন্ত মূল্যবান। তিনি এই প্রশিক্ষণ কর্মসূচি আয়োজনের জন্য চীনা পক্ষকে ধন্যবাদ জানান এবং বলেন, বাংলাদেশ সুশাসন ও বাস্তবভিত্তিক সহযোগিতার বিভিন্ন ক্ষেত্রে চীনের সঙ্গে বিনিময় ও সহযোগিতা আরও জোরদার করতে আগ্রহী।

এই যৌথ প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে দুই দেশের নীতিনির্ধারক, গবেষক ও বিশেষজ্ঞদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি এবং ভবিষ্যতে দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচিত হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

Scroll to Top