August 24, 2026

শিরোনাম
  • Home
  • আইন-আদালত
  • ভিআইপি প্রটোকল ও কেপিআই নিরাপত্তায় ডিএমপির প্রশিক্ষণ কোর্স উদ্বোধন

ভিআইপি প্রটোকল ও কেপিআই নিরাপত্তায় ডিএমপির প্রশিক্ষণ কোর্স উদ্বোধন

Image

ডেস্ক রিপোর্টঃ

ভিআইপি প্রটোকল, হাউজগার্ড ও গুরুত্বপূর্ণ স্থাপনা (কেপিআই) নিরাপত্তা বিষয়ে পুলিশ সদস্যদের দক্ষতা ও পেশাগত সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উদ্যোগে আয়োজিত প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।

রোববার (২৩ আগস্ট, ২০২৬) সকাল ৯টায় ডিএমপি ট্রেনিং একাডেমি, রাজারবাগে এ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রটেকশন অ্যান্ড ডিপ্লোমেটিক সিকিউরিটি) মো. আবুল বাশার তালুকদার।

প্রশিক্ষণ কোর্সে ভিআইপি প্রটোকল, হাউজগার্ডের দায়িত্ব ও কর্তব্য, গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা, নিরাপত্তা ব্যবস্থাপনা এবং দায়িত্ব পালনে পেশাগত দক্ষতা বৃদ্ধিসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে।

এ প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের নিরাপত্তা দায়িত্ব পালনে প্রয়োজনীয় জ্ঞান, দক্ষতা ও সমন্বয় সক্ষমতা আরও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি ভিআইপি ও গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনে এ প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের এইচআরডি বিভাগ এ প্রশিক্ষণ কোর্সের আয়োজন করে। উদ্বোধনী অনুষ্ঠানে ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Scroll to Top