August 24, 2026

শিরোনাম
  • Home
  • আইন-আদালত
  • খুলনা জেলা পুলিশের নতুন পুলিশ সুপার হিসেবে সরকার ওমর ফারুকের যোগদান

খুলনা জেলা পুলিশের নতুন পুলিশ সুপার হিসেবে সরকার ওমর ফারুকের যোগদান

Image

ডেস্ক রিপোর্টঃ

খুলনা জেলার নবাগত পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন জনাব সরকার ওমর ফারুক। রোববার (২৩ আগস্ট ২০২৬) তিনি খুলনা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।

নবাগত পুলিশ সুপার কার্যালয়ে পৌঁছালে জেলা পুলিশের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। এ সময় জেলা পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে।

গার্ড অব অনার গ্রহণের পর পুলিশ সুপার সরকার ওমর ফারুক জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের সঙ্গে পরিচিত হন। পরে তিনি বিদায়ী পুলিশ সুপার জনাব মোহাম্মদ তাজুল ইসলাম, বিপিএম-সেবার কাছ থেকে খুলনা জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।

দায়িত্বভার গ্রহণকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপস্) জনাব আনিসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) জনাব আবির সিদ্দিকী শুভ্র, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) জনাব সাইফুল ইসলাম এবং সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) জনাব শেখ আলমগীর হোসেন, জনাব মোঃ বাবুল হোসাইন হাওলাদার, জনাব এম. এম. তারিক-উল্লাহ্, জনাব শাহেদুল ইসলাম ও জনাব বিপ্লব কুমার নন্দী।

এছাড়া খুলনা জেলা পুলিশের বিভিন্ন থানার অফিসার ইনচার্জ, ফাঁড়ি ও ক্যাম্প ইনচার্জসহ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও পুলিশ সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।

Scroll to Top