July 28, 2026

শিরোনাম
  • Home
  • স্বাস্থ্য
  • সাতক্ষীরায় আকস্মিক হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

সাতক্ষীরায় আকস্মিক হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

Image

ডেস্ক রিপোর্টঃ

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালসহ কয়েকটি স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

রবিবার (২৬ জুলাই, ২০২৬) সাতক্ষীরা জেলার তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান স্বাস্থ্যমন্ত্রী। পরে তিনি সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন। সেখানে তিনি হাসপাতালের রান্নাঘর, ওয়াশরুম ও বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং রোগীদের সঙ্গে কথা বলেন। এরপর তিনি সাতক্ষীরা সদর হাসপাতাল পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্তমান বাংলাদেশে রোগীর তুলনায় চিকিৎসক কম। গত ১৭ বছরে স্বৈরশাসন চিকিৎসক নিয়োগ দেয়নি, কোনো দিকেই খেয়াল করেনি।

মন্ত্রী বলেন, চিকিৎসাসেবা নিশ্চিত করতে ৩১ শয্যা ও ৫০ শয্যার হাসপাতালগুলোকে ১০১ শয্যায় উন্নীত করতে যাচ্ছে সরকার। প্রতিটি মেডিকেল কলেজ হাসপাতাল ও জেলা হাসপাতালে কিডনি ডায়ালাইসিস সেন্টারের শয্যা সংখ্যা বাড়ানো এবং যেখানে এ ধরনের সেবা নেই, সেখানে তা স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফিজিওথেরাপির সুবিধা ও আধুনিক প্যাথলজি সেবা চালু করা হচ্ছে। পরবর্তীতে ওই হাসপাতালগুলোতেও ১০ শয্যার কিডনি ডায়ালাইসিস সুবিধা দেওয়া হবে। এছাড়া খুব দ্রুতই ই-হেলথ কার্ড দেওয়া শুরু হবে।

Scroll to Top