July 11, 2026

শিরোনাম
  • Home
  • জাতীয়
  • বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের প্রধানমন্ত্রীর নির্দেশনা

বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের প্রধানমন্ত্রীর নির্দেশনা

Image

ডেস্ক রিপোর্টঃ

সারাদেশে ভারী বর্ষণ ও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে সংশ্লিষ্ট প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (১০ জুলাই, ২০২৬) প্রায় সারাদিন প্রধানমন্ত্রী বন্যাকবলিত ও ক্ষতিগ্রস্ত বিভিন্ন জেলার সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন। এ সময় তিনি সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি) ও সিভিল সার্জনদের সঙ্গে কথা বলেন এবং বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

প্রধানমন্ত্রী দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, সচিব ও কর্মকর্তাদের সঙ্গেও কথা বলেন। তিনি উদ্ধার, ত্রাণ বিতরণ, চিকিৎসাসেবা এবং পুনর্বাসন কার্যক্রম আরও সমন্বিত ও কার্যকরভাবে পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন।

বন্যাকবলিত এলাকার নারী ও শিশুদের, বিশেষ করে গর্ভবতী নারীদের বিশেষ যত্ন নেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। পাশাপাশি দুর্যোগ পরিস্থিতির সুযোগ নিয়ে কোনো অসাধু চক্র যাতে চুরি, ডাকাতি বা অন্য কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়াতে না পারে, সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেন তিনি।

তিনি ক্ষতিগ্রস্ত মানুষের জন্য পর্যাপ্ত খাদ্য, বিশুদ্ধ পানি, চিকিৎসাসেবা এবং অন্যান্য জরুরি সহায়তা দ্রুত নিশ্চিত করার ওপর জোর দেন।

Scroll to Top