August 24, 2026

শিরোনাম
  • Home
  • অন্যান্য খবর
  • সেনাপ্রধান কর্তৃক মিলিটারি কলেজিয়েট স্কুল ফরিদপুর ও সেনা পাবলিক স্কুল ও কলেজ রাজবাড়ীর উদ্বোধন

সেনাপ্রধান কর্তৃক মিলিটারি কলেজিয়েট স্কুল ফরিদপুর ও সেনা পাবলিক স্কুল ও কলেজ রাজবাড়ীর উদ্বোধন

Image

ডেস্ক রিপোর্টঃ

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি রবিবার (২৩ আগস্ট ২০২৬) মিলিটারি কলেজিয়েট স্কুল ফরিদপুর (এমসিএসএফ) এবং সেনা পাবলিক স্কুল ও কলেজ রাজবাড়ীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

দেশের শান্তি-শৃঙ্খলা, নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী দীর্ঘদিন ধরে মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনার মাধ্যমে দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, মানবসম্পদ গঠন এবং সুশিক্ষিত, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

এরই ধারাবাহিকতায় জ্ঞান, শৃঙ্খলা, দেশপ্রেম, নেতৃত্বগুণ ও মানবিক মূল্যবোধসম্পন্ন আদর্শ নাগরিক গড়ে তোলার লক্ষ্যে মিলিটারি কলেজিয়েট স্কুল খুলনা (এমসিএসকে)-এর আদলে মিলিটারি কলেজিয়েট স্কুল ফরিদপুর প্রতিষ্ঠা করা হয়েছে। প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদের আধুনিক ও মানসম্মত শিক্ষার পাশাপাশি শৃঙ্খলা, নেতৃত্ব ও দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অন্যদিকে, রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার প্রত্যন্ত এলাকার শিক্ষার্থীদের জন্য আধুনিক, মানসম্মত ও যুগোপযোগী শিক্ষার সুযোগ সৃষ্টির লক্ষ্যে প্রতিষ্ঠা করা হয়েছে সেনা পাবলিক স্কুল ও কলেজ রাজবাড়ী।

নতুন এই দুই শিক্ষাপ্রতিষ্ঠান এ অঞ্চলের শিক্ষার্থীদের জন্য একটি সুশৃঙ্খল, নিরাপদ, আধুনিক ও মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি স্থানীয়ভাবে শিক্ষার মানোন্নয়ন এবং দক্ষ ও মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক গড়ে তুলতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

উদ্বোধন অনুষ্ঠানসমূহে সেনাবাহিনীর এ্যাডজুটেন্ট জেনারেল, জেনারেল অফিসার কমান্ডিং, ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, যশোর এরিয়া, সেনাসদর ও সংশ্লিষ্ট এরিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ ছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সূত্রঃ আইএসপিআর।

Scroll to Top