ডেস্ক রিপোর্টঃ
বঙ্গভবন থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছেন অস্থায়ী রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে তাঁর বিদায় উপলক্ষে বঙ্গভবনে আনুষ্ঠানিক আয়োজন করা হয়।
বিদায় অনুষ্ঠানে সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদকে গার্ড অব অনার প্রদান করে। তিনি গার্ড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। পরে উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে বিদায়ী শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।

বৃহস্পতিবার দুপুর ১টা ২৫ মিনিটে তিনি বঙ্গভবন ত্যাগ করেন।
বিদায় অনুষ্ঠানে তিন বাহিনীর প্রধান, রাষ্ট্রপতির সামরিক ও বেসামরিক সচিব এবং ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।











